শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
ফের ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ফের ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। গতকাল শুক্রবার (২৯মে) পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটার বার্তায় এ দাবি করেছেন। তিনি বলেছেন, সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে ভারতের ওই গোয়েন্দা ড্রোন।
টুইটার পোস্টে বলা হয়েছে, সীমান্তে ভারতের কাঞ্জালওয়ান সেক্টর থেকে চতুর্ভুজাকৃতির ওই ড্রোনটি পাকিস্তান সীমান্তের ৭০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। এরপর পাক সেনারা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, গত এক সপ্তাহের মধ্যে পাক সামরিক বাহিনী ভারতের দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল। গত বুধবার ভারতের একটি ড্রোন রাকচিকরি সেক্টরের ৬৫০ মিটার ভেতরে ভূপাতিত করা হয়। এর আগেও বেশ কয়েকবার পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
সীমান্তের ভেতরে এ ধরনের গোয়েন্দা ড্রোন পাঠানোর ঘটনাকে বিদ্যমান রীতিনীতি এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে পাকিস্তান আইএসপিআর। তবে এ বিষয়ে ভারতের কোন মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com