শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন ট্রাম্পের

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) দেওয়া অনুদান স্থগিতের কয়েক সপ্তাহের মাথায় আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স¤প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

চীনের চাপে ডব্লিউএইচও কোভিড-১৯ বা করোনাভাইরাস নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ব্যর্থ হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের প্রতি সংস্থাটির পক্ষপাতের অভিযোগও রয়েছে ট্রাম্পের। তার দাবি, ডব্লিউএইচও বেইজিংকে করোনভাইরাস মহামারী সম্পর্কে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪০ কোটি মার্কিন ডলার অনুদান দিত মার্কিন সরকার।

তবে শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘অনুরোধ ও প্রয়োজন সত্তে¡ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের অভ্যন্তরীণ সংস্কার না করায় আমরা তাদের সঙ্গে সব সম্পর্কের ইতি টানছি, এবং ওই তহবিল বিশ্বের অন্যান্য জনস্বাস্থ্য খাতে দান করা হবে।’ যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের আঘাতে জর্জরিত শীর্ষ দেশ। চীনে ভাইরাস শুরু হলেও যুক্তরাষ্ট্রই এখন এর মূলকেন্দ্র। দেশটিতে আজকে পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১৮ লাখ ছড়িয়েছে। মৃতের সংখ্যাও লাখ ছাড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এ বছর নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন এবং করোনাভাইরাস মহামারী যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় বেশ সমালোচিত হয়েছেন।
অনেকে বলছেন, নিজের দোষ ঢাকতেই চীনকে দোষারোপ করছেন ট্রাম্প। তবে তিনি বরাবরই অভিযোগ করে আসছেন করোনাভাইরাসের সংক্রমণ শুরুর প্রথম থেকে চীনের পক্ষপাতী বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র : সিএনএন, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com