শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
রাশিয়ায় রক্তচোষা পোকার আক্রমণে মানুষ দিশেহারা

রাশিয়ায় রক্তচোষা পোকার আক্রমণে মানুষ দিশেহারা

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসের মহামারির মধ্যে রাশিয়ার দেখা দিয়েছে নতুন আতঙ্ক। রক্তচোষা পোকার আতঙ্ক!‌ তিন বছর আগে এই এক পোকার কারণে পৃথিবীতে মৃত্যু হয়েছিল দেড় লাখ লোকের। সেই পোকার আতঙ্কই ফিরে এসেছে। রাশিয়ার সার্বিয়া অঞ্চলে সাধারণত নানারকম বিষাক্ত পোকা দেখা যায়। কিন্তু এই পোকা শক্তিশালী। বিষাক্ত এমন যে কামড়ালে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। আর করোনা সংক্রমণের মধ্যে হঠাৎ করে এই পোকার আতঙ্কে নাজেহাল হয়েছে রুশ প্রশাসন।

এখন পর্যন্ত সাড়ে আট হাজার মানুষ এই পোকাড় কামড়ে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে দু’‌হাজার শিশু। এই পোকাগুলো সাধারণত মানব শরীরে এনসেফালাইটিসের কারণ হয়ে দাঁড়ায়। পোকার কামড়ে মস্তিস্কে চিরস্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া হাড়ের সংযোগস্থল এই পোকার কামড়ের পর ক্ষতির মুখে পড়তে পারে। সার্বিয়ার স্থানীয় এপিডেমোলজি সেন্টারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই রক্তচোষা পোকার কারণে ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে। যাকেই কামড়াবে এই পোকাটি, তাকে অবশ্য চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ, এটি ত্বক ভেদ করে শিরা পর্যন্ত পৌঁছে যায়। এখন পর্যন্ত দু’‌জন মানুষকে এই পোকার কামড়ের ফলে এনসেফালাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া ইউরালসে ১৭ হাজার মানুষকে এই পোকা কামড়েছে। যার মধ্যে রয়েছে ৪৩৩৪ শিশু। এদের অনেকেরই হাড়ের রোগ দেখা দিয়েছে।
সূত্র: নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com