শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

ভারতে একদিনে করোনায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসে ভারতে নতুন রেকর্ড হয়েছে শুক্রবার। এদিন আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৮৫১। আর ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৭৩ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ।

ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। শুক্রবার তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার বেড়েছিল ন’হাজার ৩০৪ জন। শুক্রবার সকালে সেদেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ন’হাজার ৮৫১ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত হলেন দু’লক্ষ ২৬ হাজার ৭৭০ জন।

শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে রোজ মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৩ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে করোনার থাবায় প্রাণ হারালেন মোট ছ’হাজার ৩৪৮ জন। এই বৃদ্ধির জেরে নেদারল্যান্ডসকে টপকে মোট মৃত্যুর নিরিখে বিশ্বের দ্বাদশ স্থানে চলে এল ভারত। করোনার জেরে দেশে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখনও অবধি দু’হাজার ৭১০ জন মারা গিয়েছেন সেখানে। এরপরই রয়েছে গুজরাত। সেখানে মারা গিয়েছেন এক হাজার ১৫৫ জন। রাজধানী দিল্লিতে ৬৫০ জনের প্রাণকেড়েছে করোনা। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৩৭৭) ও পশ্চিমবঙ্গ (৩৫৫)। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (২৪৫), তামিলনাড়ু (২২০), রাজস্থান (২১৩) ও তেলঙ্গানা (১০৫)।
সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com