বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

এ বছর ৮টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) খানজর সেক্টরে আরো একটি ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এ নিয়ে চলতি বছর আটটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের ডিজি মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটে জানান, কোয়াডকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের অভ্যন্তরে ৫০০ মিটার ঢুকে পড়ে। তিনি আরো জানান যে, চলতি বছর পাকিস্তান সেনাবাহিনী যতগুলো ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে সেগুলোর মধ্যে এটা অষ্টম। এক সপ্তাহ আগে আজাদ কাশ্মিরে আরো একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করে পাকিস্তান। পাকিস্তানী কর্মকর্তারা মনে করেন ভারত ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়াতে গোয়েন্দা ড্রোন পাঠাচ্ছে এবং তারা বিনা উষ্কানীতে গোলাবর্ষণ করছে, যা ২০০৩ সালের নভেম্বরে করা চুক্তির লঙ্ঘন। মেজর জেনারেল ইফতেখার গত বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে ভারত যদি কোনরকম সামরিক দু:সাহস দেখায় তাহলে তাহলে সমুচিত জবাব দেয়া হবে। তিনি আগুন নিয়ে না খেলতে প্রতিবেশী দেশটিকে সতর্ক করে দেন।

ডন, এসএএম

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com