শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দু ফুট বৌয়ের ছয় ফুট স্বামী

দু ফুট বৌয়ের ছয় ফুট স্বামী

we157আমার সুরমা ডটকম ডেক্স : কথায় আছে ভালবাসা মানে না কোনো বাধা।ভালবাসার কাছে ধনী গরিব,বড় ছোট,সাদা কালো সবই যেন হার মানে। যদি সবকিছুই হার মানে তাহলে সেক্ষেত্রে উচ্চতাও কোন বাধা হতে পারেনা। ভালবাসার এমনই এক নজির মিলল ইংল্যান্ডের হিঙ্কলে শহরে। আমান্ডা ফাইফে ছোটবেলা থেকেই ‘Osteogenesis Imperfecta’ রোগে আক্রান্ত, যার আক্ষরিক অর্থ ভঙ্গুর হাড় রোগ। এই রোগে আক্রান্ত হওয়ার কারনে তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। এছাড়া তার স্বাভবিক শারীরিক বৃদ্ধিও অন্যদের তুলনায় অনেক কম। তার উচ্চতা মাত্র দুই ফুট আট ইঞ্চি। আমান্ডার যখন জন্ম হয় তখন ডাক্তাররা তার বাবা-মা কে বলেছিলেন, তাদের কন্যা এক রাতের বেশী বাঁচবে না। কিন্তু মত্যুই মনে হয় হার মেনেছে আমান্ডার কাছে। কারন সে বহাল তবিয়তে বেঁচে আছে এবং এখন এক সন্তানের মা। আমান্ডার স্বামী স্টিভেন উচ্চতায় ছয় ফুট এক ইঞ্চি।আমান্ডা স্টিভেনের প্রথম পরিচয় হয় ২০০৭ সালের দিকে। তারা একটি ট্যাক্সি ডিপোতে একসাথে কাজ করত। তখন তারা কখনো ভাবেনি তাদের এই একসাথে কাজ করা থেকে ভালবাসার জন্ম হবে। আমান্ডা সবসবময় ছেলেদের কাছ থেকে দূরত্ব বজায় রাখত। কারন সে মনে করত, এত কম উচ্চতা নিয়ে একজন ভাল মনের মানুষ খুঁজে বের করা সত্যিই কঠিন। এরপরেও দুজনের মাঝে বন্ধুত্ব হয় এবং দীর্ঘ দুই বছর পর তারা এক অপরের সাথে ঘুড়তে যায়। আমান্ডার ভাষ্যমতে ‘কিছু লোক আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিন্তু সেগুলো আমরা এড়িয়ে চলেছি।’ ২০১২ সালের দিকে আমান্ডা ও স্টিভেনের বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে । তার নাম এইডেন।সন্তান জন্ম দেয়ার সময় আমান্ডার সমস্যা হওয়ার কথা থাকলেও স্বাভাবিকভাবেই এইডেনের জন্ম হয়। তার উচ্চতাও তার মায়ের থেকে বেশী। যেহেতু আমান্ডা আর কোন সন্তান জন্ম দিতে পারবেনা তাই এইডেনের জন্য একটি ভাই বা বোন দত্তক নেয়ার কথা ভাবছে এই দম্পতি।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com