শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

সব মসজিদ খুলে দিচ্ছে কাতার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

দেশের সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দৈনিক পাঁচ ওয়াক্তসহ জুমার নামাজ আদায়ের জন্য সব মসজিদ পুনরায় খুলে দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কাতারের সংকট ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কাতারের সব মসজিদ নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু কাতার নয় করোনা মহামারির কারণে বিভিন্ন দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপসনালয় বন্ধ রাখা হয়েছে। বিশ্বজুড়ে করোনার বিস্তাররোধ করতে জনসমাগম ঘটে এমন সব কিছুতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে কাতার সরকার বলছে, দেশজুড়ে কড়াকড়ি ধীরে ধীরে তুলে নেয়া হবে। করোনার সংক্রমণ কিছুটা কমতে থাকায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারও অনেক পরে কাতারে এই ভাইরাসের প্রথম সংক্রমণ নিশ্চিত নয়। এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com