শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ২২

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট ২৭ জন আরোহী ছিলেন।

খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে বিমানটি চলছিলো। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

এনটোনভ-২৬ মডেলে ওই বিমানটি খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ দিচ্ছিল। অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।

খবর পেয়ে ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।বাকি ৩ জনের খোঁজ পাওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে নিতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com