শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

কুয়েতে নতুন আমির নিযুক্ত

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

কুয়েতের নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ শপথগ্রহণ করবেন বলে জানা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এই শপথ অনুষ্ঠিত হবে। আরব টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ। সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার ৯১ বছর বয়সী শাসক শেখ সাবাহ আল-আহমদ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সদ্য প্রয়াত শেখ সাবাহ আল-আহমদের বৈমাত্রেয় ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমাদ। তিনি অসুস্থ হওয়ার পর থেকে শেখ নওয়াফই সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেবেন শেখ নওয়াফ আল আহমদ। এদিকে আমিরের মৃত্যুতে কুয়েত সরকার মঙ্গলবার থেকেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক ছাড়াও ৩ দিনের জন্য সকল অফিস আদালত কার্যক্রম বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com