শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
আজ থেকে ওমরাহ পালন শুরু, স্বাস্থ্যবিধি মেনে সুযোগ পাচ্ছেন দিনে ৬ হাজার জন

আজ থেকে ওমরাহ পালন শুরু, স্বাস্থ্যবিধি মেনে সুযোগ পাচ্ছেন দিনে ৬ হাজার জন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সাত মাস পর আজ রোববার থেকে পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে।কোভিডের কারণে গত মার্চে বন্ধ রাখার পর ফের সউদি নাগরিকরা পবিত্র ওমরাহ পালন শুরু করেছে। মক্কা এবং মদিনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেয়ার পর রোববার হাজার হাজার মুসল্লিকে মাস্ক পরা অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতে দেখা যায়। প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসলমান ওমরাহ পালন করলেও কোভিডের কারণে সীমিত পরিসরে থাকছে ওমরাহ হজ। -গাল্ফ নিউজ
দিনে ২০ হাজার মানুষের ওমরাহ করার অনুমতি দেয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ সউদি আরবে বসবাসকারীদের মধ্য থেকে দিনে ৬ হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করতে দেয়া হচ্ছে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। আগামী ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমরাও ওমরাহর অনুমতি পাবেন। ওই সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন এবং মসজিদের ভিতরে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেয়া হবে।

সউদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানিয়েছেন, ওমরা পালনের বিষয়টি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে শুধুমাত্র সউদি আরবে বসবাসরত নাগরিকদের সুযোগ দেওয়া হবে। প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সাথে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরা পালন করতে হবে। ওমরা পালনকারীদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ওমরা পালনকারীর সংখ্যা ১৫ হাজার করার পর সর্বোচ্চ ৪০ হাজার মানুষকে কাবা শরীফে নামাজ আদায় করতে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com