শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

করোনা আবহে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে: থারুর

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনা পরিস্থিতিতে ভারতে মহামারীর থেকেও বেশি লড়তে হচ্ছে মুসলিম বিদ্বেষ আর কুসংস্কারের বিরুদ্ধে। লাহোর সাহিত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে রোববার এই কথা বলেন ভারতের কংগ্রেস দলীয় সাংসদ শশী থারুর।

করোনাকালে এবার ভার্চুয়ালি হচ্ছে পাকিস্তানের অন্যতম বড় এই সাহিত্য উৎসব। লাহোর সাহিত্য উৎসবের সেই মঞ্চে অংশ নিয়ে কংগ্রেস সাংসদের দেয়া এমন বক্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। শশী থারুর বলেন, ‘ভারত সরকার এখনো এর গুরুত্বটা বুঝল না। রাহুল গান্ধী সেই ফেব্রুয়ারিতেই সতর্ক করেছিলেন, এই মহামারীর জন্য প্রস্তুত না হলে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। রাহুলের এ জন্য প্রশংসা প্রাপ্য।’ এ সময় তিনি বলেন, ‘এই মহামারীর কারণে আমাদের দেশে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। কুসংস্কার সৃষ্টি হচ্ছে। আমাদের এসবের বিরুদ্ধে লড়তে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তাবলিগ জামাতের সমাবেশকে দেশের দুর্দশার একমাত্র কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। অথচ, ট্রাম্পের অনুষ্ঠান নিয়ে সেভাবে কিছুই বলা হয়নি। আসলে এই মহামারীতে দেশে মুসলিম বিদ্বেষ আরও বাড়ছে।’

বিরোধী সাংসদের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই বেজায় চটেছে ক্ষমতাসীন বিজেপি। দলের এক মুখপাত্র বলেছেন, কংগ্রেসের পাকিস্তান প্রেম কারও অজানা নয়। বিদেশের মাটিতে দেশকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বদনাম করাটাই তাদের একমাত্র কাজ।

সূত্র: টাইমস নাউ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com