বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ফ্রান্সে একদিনে করোনায় আক্রান্ত ৫০ হাজারের বেশি

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফ্রান্সে একদিনে করোনাভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ নিয়ে যে সময়ে ফ্রান্স সারা পৃথিবীতে সমালোচিত, ঠিক সেই সময়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। –এনবিসি, এএফপি

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হলো। রবিবার (২৫ অক্টোবর) দেশটির সরকারি তথ্য-উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে। দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। এখন সে হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে। এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরও বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com