সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বিশ্বনবী মুহাম্মদ সা:-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

বিশ্বনবী মুহাম্মদ সা:-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা:-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার ৩০ অক্টোবর বাদ জুমআ জামালগঞ্জ উপজেলার সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী মুহাম্মদ সা.-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ ফেরী ঘাটে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা নূর উদ্দিনর সভাপতিত্বে ও মুহা. আলতাফুর রহমানর পরিচালনায় বক্তব্য রাখেন সাচনা বাজার মার্কাজ মসজিদের খতিব হাফিজ মাওলানা মফিজুর রহমান, তেলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফফার, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ।
উপস্থিত ছিলেন তেলিয়া হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, দক্ষিণ কামলাবাজ জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান আহমদ, মাসুক মিয়া, ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম সুহেল, নতুনপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ, বসুন্ধরা জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, রামপুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মফিজুর রহমান আলাল, মাওলানা আব্দুল্লাহ আলমগীর, হাফিজ আরিফুল ইসলাম রনি, এমদাদুর রহমান হীরন, গোলাম আল বেরুণী শুভ্র, তৌফিকুর রহমান, মেহেদী হাসান, হাফিজ মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মোহাম্মদ আলী উজ্জল, হাফিজ মাওলানা মাসরুফ আহমদ, হাফিজ মাওলানা এহসানুল হক, হাফিজ মাওলানা মাহদী হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com