বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

প্রথম ভোট, ট্রাম্পকে হারালেন বাইডেন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্সভিল নচে পড়েছে প্রথম ভোট। আর সেখানে সবগুলো ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। রীতি অনুযায়ী মধ্যরাতের পরপরই সেখানে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত দিনের সূচনা হয়।

দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট দেন সেখানকার বাসিন্দারা। ৩ নভেম্বর প্রথম প্রহরেই হেমলেট এলাকার বালসামস রিসোর্টের ব্যালট রুমে ডিক্সভিল নচের ভোটাররা ভোট দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ডিক্সভিল নচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবারের নির্বাচনে ভোট গণনা শেষে দেখা গেছে সেখানকার পাঁচটি ভোটই জো বাইডেনের দখলে। আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com