শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
আমেরিকার পর এবার ভারতের ভুল শুধরে নেয়ার পালা: শিবসেনা

আমেরিকার পর এবার ভারতের ভুল শুধরে নেয়ার পালা: শিবসেনা

আমার সুরমা ডটকম ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ ভুল শুধরে নিয়েছেন। ভারতকে তা থেকে শিক্ষা নেয়া উুচিৎ।এমনই মন্তব্য শিবসেনার। বিহারে বিধানসভা নির্বাচনের ফল কোন দিকে যায়, এই মুহূর্তে সেই দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। সেই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপি এবং নীতীশ কুমারের জোটকে নিশানা করেই তাদের এমন মন্তব্য বলে জল্পনা রাজনৈতিক শিবিরে। -আনন্দবাজার

সর্বশেষ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর ভারতে বিরোধীদের মনোবল খানিকটা হলেও বেড়েছে। তাঁদের মতে, ট্রাম্পকে হারানো সম্ভব হলে নরেন্দ্র মোদী বা বিজেপিকে হারানোও অসাধ্য কিছু নয়। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’-য় সেই একই সুর ধরা পড়েছে। তাদের দাবি, ‘রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসার যোগ্যই ছিলেন না ট্রাম্প। আমেরিকার মানুষ ভুল বুঝতে পেরেছিলেন। তাই চার বছরেই তা শুধরে নিয়েছেন। একটা প্রতিশ্রুতিও পূরণ করতে পারেননি তিনি। ট্রাম্পের পরাজয় থেকে আমরা কিছু শিখতে পারলে ভাল হয়। ‘সামনা’য় প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকায় ক্ষমতার পরিবর্তন ঘটেছে ইতিমধ্যেই। বিহারেও ক্ষমতার দাপট তলানিতে এসে ঠেকেছে। বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) স্পষ্টতই হারছে। তাই এই মুহূর্তে দেশ এবং রাজ্যগুলোতে তাদের ছাড়া কোনও বিকল্প নেই, সাধারণ মানুষই রাজনীতিকদের এই ভুল ধারণা ভেঙে দিতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর গোটা পরিবারকে আপ্যায়ন করা নিয়েও বছরের শুরুতে মোদী সরকারকে একহাত নেয় শিবসেনা। বলা হয়, ভুললে চলবে না, উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এ দেশে ওঁকে স্বাগত জানিয়েছিলাম আমরা। আমাদের সংস্কৃতিতে ভুল লোককে স্বাগত জানানোর প্রথা নেই। কিন্তু এটা হয়ে চলেছে। বাইডেন আমেরিকার রাষ্ট্রপ্রধান হচ্ছেন। ভারত যতই ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের আয়োজন করুক না কেন, আমেরিকার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ ভুল শুধরে নিয়ে ট্রাম্পকে বিদায় জানিয়েছেন। একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমাররাও তেজস্বীর সামনে টিকতে পারবেন না’ বলে তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com