শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

করোনার জীবাণু মাখানো চিঠি পাঠানো হচ্ছে রাজনীতিবিদদের কাছে: ইন্টারপোল

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের কাছে মহামারি নভেল করোনাভাইরাসের জীবাণু মাখানো চিঠি পাঠানো হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। এ বিষয়ে সব দেশের রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি করোনা বিষয়ক সতর্কতার দ্বিতীয় সংস্করণে ইন্টারপোল থেকে বলা হয়েছে, ‘সীমাবদ্ধ ঝুঁকির পরেও করোনা সংক্রমিত চিঠি দিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে টার্গেট করা হয়েছে। এভাবে আরো মানুষকে টার্গেট করা হতে পারে।’

কারা এই ধরনের চক্রান্ত করতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানানো হয়নি ইন্টারপোলের সতর্কবার্তায়। শুধু বলা হয়েছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ করোনা মোকাবিলায় সামনের সারিতে যারা থাকছেন, তাদেরকেও সংক্রামিত করার চেষ্টা চালানো হতে পারে।

‘নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা আক্রান্ত কেউ ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়িয়ে দিতে এক জায়গা থেকে অন্য কোনো এলাকায় চলে যেতে পারে। করোনা আক্রান্তদের শরীরের ফ্লুইড বা লালারস অর্থের বিনিময়ে বিক্রি করার ঘটনাও ঘটছে।’

ইন্টারপোল বলছে, করোনা মহামারীর পরিস্থিতিকে কাজে লাগিয়ে সংগঠিত অপরাধীরা মানুষকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে নকল মাস্ক, স্যানিটাইজার, করোনা পরীক্ষার কিট, প্রতিরোধকারী ওষুধ বিক্রি হচ্ছে। চিন্তার বিষয় হলো করোনার ভ্যাকসিন বাজারে এলেই তা কালোবাজারে চলে যেতে পারে। এসব বিষয়ে গোয়েন্দা এবং নিরাপত্তা এজেন্সিগুলোকে সতর্ক করেছে ইন্টারপোল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com