শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

নেতানিয়াহুর সাথে সউদী ক্রাউন প্রিন্সের গোপন বৈঠক

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে এক গোপন বৈঠকের জন্য সউদী আরব গিয়েছেন। সোমবার ইসরাইলের সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের বার্তা সংস্থা কেএএন-এর সূত্রে রয়টার্স জানায়, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সউদী আরব সফর করেন এবং যুবরাজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সাক্ষাত করেন।’ ইয়াদিয়াত সংবাদ মাধ্যমের সূত্রে আল জাজিরা নেট জানায়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বহির্বিশ্বের কাজে ব্যবহৃত একটি বিমান রোববার বেনগুরিয়েন বিমানবন্দর থেকে সউদী আরবের উপকূলীয় নিওম অঞ্চলের বিমান্দরে অবতরণ করে। এরপর সেখানে পাঁচ ঘণ্টা অবস্থান করে পুনরায় ইসরায়েল ফিরে আসে।’ সংবাদ মাধ্যমে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সউদী পররাষ্ট্রমন্ত্রী ফয়সালের বৈঠককালে ইসরায়েল থেকে বিমানটি এসে পৌঁছে। ওয়ালা সংবাদ মাধ্যমে বলা হয়, গোপন সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন মোসাদের প্রধান ইউসি কোহেন।

তবে সউদী কর্মকর্তারা এবং নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com