শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি: সৌদি তথ্য

মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি: সৌদি তথ্য

df532f632e5763f6608741542bac8047_xl_101076আমার সুরমা ডটকম ডেক্স : পবিত্র হজের সময় সৌদিআরবের মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি। সৌদিআরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া নতুন এক নথিতে এ তথ্য জানা গেছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে নিহত ১,৫০৮ জন হাজির পরিচয় পাওয়া যায়নি। সৌদিআরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নথিতে আরো বলা হয়েছে নিহত সৌদি হাজির সংখ্যা হচ্ছে ১,৫২৮। তবে এখনো পর্যন্ত সৌদিআরব নিজেদের কোনো হাজির মৃত্যুর কথা ঘোষণা করেনি। গত ২৪ সেপ্টেম্বর সৌদিআরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় প্রচণ্ড ভিড়ের চাপে বহু হাজি নিহত হয়। এর দুদিন পর সৌদি সরকার ৭৬৯ জন হাজি নিহত হওয়ার কথা ঘোষণা করে। তবে পরে পশ্চিমা গণমাধ্যমসহ বিভিন্ন দেশের সরকার মৃতের সংখ্যা বেশি বলে খবর দিলেও আজ পর্যন্ত সৌদি সে সংখ্যা আর বাড়ায় নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com