শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

দেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিদগ্ধ হাদীস বিশারদ, জাতীয় ঈদগাহের সাবেক খতিব, বোখারী শরীফের আরবি অনুবাদক, বাংলাদেশের রত্ন শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক শায়খে হবিগঞ্জী রহ. আর নেই। তিনি আজ সকালে লন্ডনস্থ একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ….রাজিউন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক (৮০) বছর। তিনি স্ত্রী, সন্তান, ছাত্র, খোলাফাসহ অসংখ্য অগণিত আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর ইন্তেকালে ইলমে হাদীসের জগতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে সেটি কখনো পুরন হবেনা।
তিনি জগত বিখ্যাত আরেক কিংবদন্তি আলেম আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জীর সহোদর ছিলেন। সিলেটসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠান তিনি দীর্ঘদিন হাদীসের সর্বোচ্চ গ্রন্থ বোখারী শরিফের দারস দান করেছেন। সর্বশেষ জামেয়া তাওক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। অসংখ্য অগণিত গ্রন্থ তিনি রচনা করেছেন। বিশেষ করে বোখারী শরিফের আরবি অনুবাদক হিসেবে তিনি দেশ বিদেশে একজন সমাদৃত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর অমর কীর্তি সমূহ আজীবন মানুষের মাঝে তাকে স্মরণীয় করে রাখবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com