শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
চিল্লা সীমান্ত অবরোধ কৃষকদের, সমস্যা সমাধানে কমিটি তৈরির পরামর্শ ভারতের সুপ্রিম কোর্টের

চিল্লা সীমান্ত অবরোধ কৃষকদের, সমস্যা সমাধানে কমিটি তৈরির পরামর্শ ভারতের সুপ্রিম কোর্টের

আমার সুরমা ডটকম ডেস্ক:

মোদি সরকার কেন্দ্র যেভাবে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনা চালাতে চাইছে তা ভেস্তে যেতে বাধ্য। বুধবার কৃষক আন্দোলন নিয়ে হওয়া দুটি মামলায় এমনটাই মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরামর্শ, কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হোক যেখানে সরকারের প্রতিনিধি, দেশের সব প্রান্তের কৃষক নেতা ও অন্যান্যরা থাকবে।

ওই মামলার শুনানিতে বুধবার ভারতের প্রধান বিচারপতি এস এ বোবডে মন্তব্য করেন, খুব শীঘ্রই এটি আন্দোলন একটি সর্বভারতীয় ইস্যু হয়ে যাবে। তাই এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এনিয়ে বৃহস্পতিবার ফের শুনানি হবে। এ দিন সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, কেন্দ্র এমন কিছু করবে না যা কৃষক স্বার্থের পরিপন্থী। নতুন আইনের ক্লজ ধরে ধরে আলোচনা হবে। কেন্দ্রের অনেক মন্ত্রীই আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কৃষকরা তাদের দাবিতে অনড়।

বুধবার থেকেই দিল্লি ও নয়ডার সীমান্ত বন্ধ করতে সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনরত কৃষকরা। মঙ্গলবার দিল্লির সিঙ্গু সীমান্তে এক সংবাদ সম্মেলনে কৃষক নেতা জগজীত দেলাওয়াল জানান, ‘সরকার বলছে তারা নতুন কৃষি আইন প্রত্যাহার করবে না। আমরা বলছি, আমরা তোমাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করব।’

উল্লেখ্য, এখনও পর্যন্ত সরকারের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের ৫ বার আলোচনা হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সরকারের বক্তব্য, নতুন আইনে কিছু সংশোধন করা হবে। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। তাদের একটাই দাবি, ওই তিন আইন বাতিল করতে হবে।

সূত্র: টিওআই, জি নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com