শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

করোনার ভয়ে গোটা বিমান বুক করলেন স্বামী-স্ত্রী

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনা সংক্রমণের ভয়ে আস্ত বিমানই বুক করে ফেললেন এক ব্যক্তি! নিজে এবং নিজের স্ত্রীকে সংক্রমণ থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেন ওই যাত্রী। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। ওই ব্যক্তি একজন জনপ্রিয় সোশ্যালাইট। নাম রিচার্ড মুলজাদি। মহামারী আবহে ৫ জানুয়ারি স্ত্রীকে নিয়ে জাকার্তা থেকে বালির দেনপাসার যাচ্ছিলেন তিনি। তার জন্যই গোটা বিমান বুক করে ফেলেন রিচার্ড।

ইনস্টাগ্রামে নিজেই এ কথা জানান রিচার্ড। ফাঁকা বিমানের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিমানে আর কেউ ছিল না। অন্য যাত্রী থাকলে বিমানে উঠতামই না আমরা।’ বিমানের সব আসন বুক করলেও, চার্টার্ড বিমানের থেকে খরচ কমই হয়েছে বলেও দাবি করেন তিনি।

লায়ন এয়ার গ্রুপের যে আইডি-৬৫০২ বিমানটির কথা উল্লেখ করেছেন রিচার্ড, সেটিতে তাঁরা কেবল দু’টি টিকিটই কেটেছিলেন বলে দাবি করেছে স্থানীয় একটি ভ্রমণ পত্রিকা। বিমান সংস্থার সঙ্গে কথা বলেই এ কথা জানতে পেরেছে বলে জানিয়েছে তারা।

এছাড়াও তিনি ইন্দোনেশিয়ায় উচ্চবিত্ত সমাজে বেশ পরিচিত মুখ। বিলাসবহুল জীবন যাত্রা এবং টাকা ওড়ানোর জন্যই জন্য ইন্দোনেশিয়ায় তিনি বিখ্যাত। সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com