বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ইউক্রেনে নার্সিং হোমে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ১৫

আমার সুরমা ডটকম ডেস্ক:

ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুন লেগে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার খারকিভের ওই নার্সিং হোমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বিস্তর চেষ্টা চরিত্র করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নার্সিং হোমে আটকে থাকা প্রচুর মানুষকে উদ্ধারও করা হয়। তবে এরমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়। ৫ জন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নার্সিংহোমের দোতলা ভবনে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, যে নার্সিংহোমে আগুন লেগেছে সেই বিল্ডিংটি একটি আবাসিক বিল্ডিং ছিল। এই আবাসিক কমপ্লেক্সে নার্সিংহোম চালানোর অনুমতিও নেওয়া হয়েছিল কি না, তা এখনও পরিষ্কার নয়। সংবাদ সংস্থা দ্য ইন্টারফ্যাক্সের খবর অনুযায়ী, আগুনের খবর পেয়ে খারকিভ পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর পরে ওই নার্সিংহোমের কর্মরত কর্মচারীদের ও মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কীভাবে আগুন লাগল তা অনুসন্ধানে তদন্ত চলছে। সূত্র : দ্য ইন্টারফ্যাক্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com