শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ৭০ দেশে

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৭০টি দেশে । গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানায়। ডব্লিউএইচও জানায়, গত সোমবার পর্যন্ত ৭০ দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে। শুধু গত সপ্তাহেই ১০টিরও বেশি দেশে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি শনাক্ত করা হয়। করোনার এ ধরন ভিওসি ২০২০১১২/০১ কিংবা বি.১.১.৭ হিসেবে পরিচিত, যা ভাইরাসটির আগের ধরনগুলোর চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে বলে প্রমাণিত হয়েছে।

তবে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার কোভিড টিকা নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা হয়েছে। ডব্লিউএইচও তাদের বিবৃতিতে বলে, আফ্রিকাতে অন্য একটি স্ট্রেইন পাওয়া গেছে। যার নাম দেওয়া হয়েছে ৫০১ওয়াই.ভি২। এক সপ্তাহ আগেও এই স্ট্রেইন ৮টি দেশে এর অস্তিত্ব ছিল। কিন্তু এখন ৩১টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরনটি অন্তত ৭০ শতাংশ বেশি হারে বিস্তার ঘটাতে পারে। বর্তমানে বিশ্বে যে টিকাগুলো রয়েছে সেগুলো করোনাভাইরাসের প্রথম দিকের ধরন ঠেকানোর চিন্তা করে তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com