শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

মার্কিনবিরোধী জোট গঠন করছে ইরান-চীনসহ ১৬ দেশ

আমার সুরমা ডটকম ডেস্ক:

যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে সেটির অবসানে একজোট হচ্ছে বেশ কয়েকটি দেশ। ইরান, রাশিয়া এবং চীনসহ ১৬টি দেশ যুক্তরাষ্ট্রের এই একনায়কতান্ত্রিক আচরণ মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে। খবর রয়টার্সের।

এ জোটে আরও রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া এই জোটে আরও থাকছে- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ।

মার্কিনবিরোধী এসব দেশ মনে করে বহুপাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে।

কখনও কখনও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। যুক্তরাষ্ট্রে কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে।

সম্ভ্যাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com