রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে চীন

বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে চীন

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে ওঠেছে চীন।অন্যদিকে ইর্ষনীয় প্রতিরক্ষা বাজেট সত্ত্বেও ৭৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয়, ৬৯ পয়েন্ট অর্জন করা রাশিয়ার রয়েছে তৃতীয় স্থান, ভারত চতুর্থ (৬১ পয়েন্ট) ও ফ্রান্স পঞ্চম (৫৮ পয়েন্ট)। সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্ট এসব তথ্য জানিয়েছে। -ফিন্যান্সিয়াল টাইমস, দ্য মিরর

শীর্ষ দশে রয়েছে সউদি আরব (৫৬), দক্ষিণ কোরিয়া (৫৫), জাপান (৪৫), ব্রিটেন (৪৩) ও জার্মানি (৩৯)। প্রতিরক্ষা বাজেট, সক্রিয় এবং অ-সক্রিয় সেনা সদস্য, বিমান, সাগর ও ভূমিতে থাকা প্রতিরক্ষা ও পারমাণবিক সামগ্রী, সৈন্যদের গড় বেতন, সরঞ্জামের ওজনসহ বিভিন্ন খাত পর্যালোচনা করে প্রতিবছর ‘আলটিমেট মিলিটারি স্ট্রেনথ ইনডেক্স’ সূচক প্রকাশ করা হয়। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে চীনের পয়েন্ট ৮২। বিশ্বে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র (প্রতিবছর ৭৩২ বিলিয়ন ডলার)। চীন বছরে ব্যয় করে ২৬১ বিলিয়ন। ভারত ব্যয় করে ৭১ বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা খাতে নৌ-বাহিনীতে এগিয়ে রয়েছে চীন, বিমান বাহিনীতে এগিয়ে যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীতে এগিয়ে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com