বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

বেড়াতে গেলেই নগদ টাকা উপহার দেবে মাল্টা!

আমার সুরমা ডটকম ডেস্ক:

বেড়াতে গেলে পকেটের পয়সা খরচ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বেড়াতেও গেলেন, আবার টাকাও উপার্জন হল, এমন হয় নাকি? এবার এমনটাই হতে চলেছে। ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা ঘোষণা করেছে, এই গ্রীষ্মে তাদের দেশে বেড়াতে গেলে পর্যটক পিছু ২০০ ইউরো পর্যন্ত দেবে সরকার। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য প্রায় ২১ হাজার টাকা।

কোভিডের ধাক্কায় মাল্টার পর্যটন শিল্প এতটাই বিপর্যস্ত যে, দ্বীপে পর্যটক টানতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। তবে একজোড়া শর্ত রয়েছে। এক, পর্যটকদের বিদেশি হতে হবে। আর দুই, মাল্টায় তাদের অন্তত তিন দিন কাটাতে হবে। এই ঘোষণা করে মাল্টার পর্যটন মন্ত্রী ক্লেটন বার্তোলো জানান, আগামী ১ জুনের মধ্যে দ্বীপরাষ্ট্রের বেশিরভাগ কোভিড বিধি উঠে যাবে। যেসব পর্যটক স্থানীয় হোটেলের মাধ্যমে গরমের ছুটির বুকিং করবেন, তারা এই টাকা পাবেন। যারা পাঁচতারা হোটেলের বুকিং করবেন, মাল্টার পর্যটন দপ্তর তাদের ১০০ ইউরো দেবে। বাকি ১০০ ইউরো দেবে সেই হোটেল। চারতারা হোটেলের বুকিং করলে পর্যটকরা পাবেন মোট ১৫০ ইউরো। তিনতারা হোটেলের বাসিন্দা পাবেন মোট ১০০ ইউরো। মাল্টার খুদে দ্বীপ গোজোর হোটেলে ছুটি কাটাতে চাওয়া পর্যটকরা আবার ১০ শতাংশ বেশি টাকা পাবেন।

চারিদিকে নীল জলরাশিতে ঘেরা ইউরোপের এক ছোট্ট রাষ্ট্র মাল্টা। চারিদকে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। মহামারীর আগে অবধি এই দ্বীপে পর্যটকদের ঢল নামত। কিন্তু এখন সেই রামও নেই আর রাজ্যও নেই। তাই পর্যটক টানতে অভিনব পন্থাকে হাতিয়ার করেছে এই দ্বীপের প্রশাসন।

ওয়ার্ল্ড ট্র‌াভেল অ্যান্ড ট্যুরিজমের পরিসংখ্যান অনুযায়ী, মাল্টার অর্থনীতির ২৭ শতাংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটনের উপর নির্ভরশীল। ২০১৯ সালে মাল্টায় ২.৭ মিলিয়ন বিদেশি পর্যটকের পা পড়েছিল। কিন্তু ২০২০ মার্চে কোভিড হানার পরে সংখ্যাটা আশি শতাংশেরও বেশি কমে গিয়েছে। প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নে মাল্টার টিকাকরণের হার সর্বোচ্চ। দ্বীপের ৪২ শতাংশ পরিণতবয়স্করা কোভিড টিকার অন্তত একটা ডোজ পেয়েছেন। সূত্র: সিজিটিএন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com