বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ৩৯১৫ : শনাক্ত ৪ লাখ ১৪ হাজার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

কি করবে ভারত? প্রতিদিন করোনা হাজার হাজার মানুষের মৃত্যু ও লাখ লাখ আক্রান্ত হচ্ছে। ২৪ ঘণ্টা বিভিন্ন রাজ্যে জ্বলছে চিতার আগুন। পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা খাত।

এদিকে ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। দেশটিতে রেকর্ড দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুও চার হাজার ছুঁইছুঁই।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন যা একদিনে আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখের গণ্ডি পার করেছে। আর ৪ লাখ সংক্রমণের নজির বিশ্বে কেবল ভারতেরই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে।

করোনার লাগাম টানতে টিকাদান কর্মসূচি জোরদারের চেষ্টা চলছে। গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৫৯ হাজার ৭১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে ১৬ কোটি ৪৯ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে টিকাদানের গতি যে যথেষ্টই কম তা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com