বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ইসরাইলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধ চালানোর ক্ষেপণাস্ত্র রয়েছে: হামাস

ইসরাইলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধ চালানোর ক্ষেপণাস্ত্র রয়েছে: হামাস

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, “আল্লাহর সাহায্যে আমরা ইসরাইলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধের চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছি।”

হামাসের রকেট হামলায় এক ইসরাইলি নিহত হবার কয়েক মিনিট পর তিনি এই ঘোষণা দিলেন। আবু ওবায়দা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গাজার আবাসিক ভবনে নির্বিচার বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের জন্য শিগগিরই বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে।”

এর আগে হামাসের ছোড়া রকেট ইসরাইলের রাজধানী তেলআবিবের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরাইলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া তেলআবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়।

ইসরাইলের পক্ষ থেকে রকেট হামলার ছবি টুইট করে জানানো হয়, তেলআবিব মেট্রোপলিটন এলকায় রকেট হামলা চালানো হয়েছে। এটি মধ্য ইসরাইলের রামাত গান আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে।

গত সোমবার থেকে গাজায় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরাইলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন এলাকায় দুই হাজারের বেশি রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com