মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

আল-জাজিরা প্রতিবেদক বললেন ‘দুই সেকেন্ডেই সব শেষ’

আমার সুরমা ডটকম ডেস্ক:

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দেয়ার মধ্যেই গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। শনিবার (১৫ মে) দুপুরে দোহাভিত্তিক আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এই সময়সীমা বেধে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য জানায়।

এর কিছুক্ষণ পরেই আল জাজিরা তার নিজের খবরেই জানায়, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

আল-জাজিরার প্রতিবেদক সাফওয়াত আল খালাউত জানান, আমি এখানে ১১ বছর ধরে কর্মরত। এই ভবন থেকে বহু নিউজ কভার করেছি। আমার জীবনের সংবাদভিত্তিক সকল অভিজ্ঞতা এই ভবনকে ঘিরে। মাত্র দুই সেকেন্ডেই সব শেষ হয়ে গেল।

তিনি আরও বলেন, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের সহকর্মীরা থেমে যায়নি। বিকল্প উপায়ে বিশ্বকে জানিয়ে দিচ্ছি এখানে আসলে কি হচ্ছে।

আল জাজিরার আরেক প্রতিবেদক হ্যারি ফাউসেট, যিনি গাজা সিটি থেকে সংবাদ কভার করছেন তিনি বলেন, এই ঘটনা আমাদের জন্যে অত্যন্ত বিস্বাদের। জায়গাটি আর নেই বলে ধারণাটি বিশ্বাস করায় আমাদের জন্যে অস্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com