বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

গোপনে বিয়ে করেলেন ব্রিটিশ প্রধনামন্ত্রী

আমার সুরমা ডটকম ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।

শনিবার খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি হয় বলে বেশ কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হচ্ছে।

এ নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি টুইট করেছেন: ‘আজকের বিবাহ উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সিমন্ডসকে অভিনন্দন’।

নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টার টুইটারে তাদের ‘বিশাল অভিনন্দন’ জানিয়েছেন।

রবিবার দ্য মেইলের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটিতে ত্রিশ জন অতিথিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারিকালীন নিয়ম অনুযায়ী কোন অনুষ্ঠানে অভ্যাগতের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাই হচ্ছে ত্রিশ।

খবরে বলা হয়, ক্যাথলিক এই অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতিতে গির্জার অল্প কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। বিয়ে পড়ান ফাদার ড্যানিয়েল হামফ্রেস।

দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারাও এই বিয়ের ব্যাপারে অবগত ছিলেন না।

খবরে আরো বলা হয়, শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়। এর আধা ঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হন সাদা পোশাক পরিহিত মিজ সিমন্ডস।

শনিবার রাতে দশ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছে বাদকেরা, এমন ছবিও তোলা হয়েছে।

৫৬ বছর বয়স্ক বরিস জনসনের সাথে ৩৩ বছরের মিস সিমন্ডসের প্রেমের খবর গণমাধ্যমে প্রথম আসে ২০১৯ সালে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাগদানের খবর প্রকাশ করেন। তাদের সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিল মাসে। সূত্র: বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com