শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
বেসরকারি হাসপাতালের বাইরে বুথ বসিয়ে নমুনা সংগ্রহ করা যাবে না: স্বাস্থ্য অধিদফতর

বেসরকারি হাসপাতালের বাইরে বুথ বসিয়ে নমুনা সংগ্রহ করা যাবে না: স্বাস্থ্য অধিদফতর

আমার সুরমা ডটকম:

বেসরকারিভাবে পরিচালিত করোনা পরীক্ষার ল্যাবের জন্য হাসপাতালের বাইরে বুথ বসিয়ে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রবাসী কর্মী ও বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের রিপোর্ট নিয়ে জালিয়াতি হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর এই নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ড. ফরিদ হোসেন মিঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশগামী যাত্রীদের ভুয়া করোনা রিপোর্ট দেয়াসহ নমুনা সংগ্রহ ছাড়াই করোনা নেগেটিভ দেয়া ও অতিরিক্ত অর্থ আদায়ের বেশ কিছু অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনাগুলো হল-পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের জন্য ল্যাবের নিজস্ব ভবনের বাইরে স্থাপিত নমুনা সংগ্রহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে, বিদেশগামী যাত্রীদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা যাবে না, পরীক্ষার সময় অবশ্যই পাসপোর্ট যাচাই এবং পাসপোর্ট নম্বরের সঙ্গে মিলিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া, যাদের করোনা শনাক্ত হবে, তাদের সাত দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেয়া যাবে না।

এছাড়া, কোনও যাত্রীর বিদেশ যাওয়ার সাত দিন আগে করোনা শনাক্ত হলে তাকে দেশত্যাগের অনুমতি দেয়া হবে না। সব বেসরকারি হাসপাতাল ও ল্যাবকে এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং কোনও ল্যাবের বিষয়ে এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে সেগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com