শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

ভূমধ্যসাগরে উদ্ধারকৃত ১৭ বাংলাদেশি দেশে ফিরেছে

আমার সুরমা ডটকম ডেস্ক:

তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশিদের মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন। ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইএমও) বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে। এসব বাংলাদেশিকে বহন করা প্লেন বুধবার তিউনিসিয়া ছাড়ার পর বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছায়।

জানা গেছে, আইওএম ও বাংলাদেশ সরকারে যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

ভূমধ্যসাগর থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। দেশে ফেরার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সময় আইওএমের পক্ষ থেকে তাদের খাবার, আবাসনসহ দেওয়া হয় নানা ধরনের সহায়তা। এছাড়া দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার যাতায়াত খরচও দিয়ে দেওয়া হয়েছে তাদের।

এসব বাংলাদেশিকে ফেরাতে তিউনিসিয়ার সরকারসহ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে আইওএম। সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com