শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

আফগানিস্তানে যুদ্ধ শেষ, ঘোষণা তালেবানের

আমার সুরমা ডটকম ডেস্ক:

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী চলে যাওয়ার দেড় মাসের মাথায় আফগানিস্তানের ক্ষমতায় নিজেদেরকে পুণরায় প্রতিষ্ঠত করেছে তালেবান। রোববার তারা রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করলে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে। এরপর তালেবান ঘোষণা দিয়েছে যে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে। কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেয়ার পর তারা এই ঘোষণা দেয়।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম আল-জাজিরা টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তালেবানরা বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তিনি জানান, দলটি নারী ও সংখ্যালঘুদের অধিকার এবং শরিয়া আইনের মধ্যে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তিনি বলেন, ‘আজ আফগান জনগণ এবং মুজাহিদিনদের জন্য একটি মহান দিন। তারা ২০ বছর ধরে তাদের প্রচেষ্টা এবং ত্যাগের ফল দেখেছে। মহান আল্লাহকে ধন্যবাদ, দেশে যুদ্ধ শেষ হয়েছে।’ তালেবান বিদেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব দেশ ও সংস্থাকে যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে বসার আহ্বান জানাচ্ছি।’

তালেবান যোদ্ধাদের প্রবেশ, রক্তপাত এড়াতে প্রেসিডেন্ট আশরাফ গনির আফগানিস্তান ত্যাগ, এবং আমেরিকা আতঙ্কিত হয়ে তার দূতাবাস ত্যাগ করাসহ রোববার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এই মন্তব্য এসেছে। মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে উৎখাত হওয়ার দুই দশক পরে তারা আবার দেশটির ক্ষমতা দখল করেছে। সোমবার সকাল নাগাদ একজন মার্কিন কর্মকর্তা জানান, পশ্চিমা কূটনৈতিক কর্মীদের অধিকাংশই কাবুল ত্যাগ করেছেন এবং বিমানবন্দর সুরক্ষিত করা হয়েছে। সূত্র : ডেইলি মেইল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com