শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
এবার পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের দমনে কমিশন গঠন করেছে তালেবান

এবার পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের দমনে কমিশন গঠন করেছে তালেবান

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

এবার আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের দমনে একটি কমিশন গঠন করেছে তালেবান। উচ্চক্ষমতাসম্পন্ন এই কমিশনে পাকিস্তানবিরোধী উগ্রবাদীদের ওই প্রতিবেশী দেশে সহিংসতা বন্ধ করা এবং পরিবারসহ সীমান্তের অপর পারে তাদের নিজেদের দেশে ফিরে আসার ব্যাপারে কাজ করছে। ভয়েস অব আমেরিকা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবর পেয়েছে।

সূত্রটি জানিয়েছে তালিবান প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদা ইসলামাবাদের অভিযোগের পরিপ্রক্ষিতে এই ত্রিপক্ষীয় প্যানেল গঠন করেন। ইসলামাবাদ অভিযোগ করেছে যে তেহরিকে তালিবানে পাকিস্তান (টিটিপি) , যারা পাকিস্তানি তালিবান নামেই পরিচিত, তারা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে।

ইসলামাবাদের ওই সূত্রটি বলছে, ‘আফগান তালিবান কমিশনটি টিটিপি নেতাদের হুঁশিয়ার করে পাকিস্তানের সাথে তাদের সমস্যার নিষ্পত্তি করতে এবং পাকিস্তানি সরকারের কাছ থেকে সম্ভাব্য ক্ষমা পেয়ে সপরিবারে স্বদেশে ফিরে আসতে বলেছে।

এ ব্যাপারে একটি গোপন সূত্র নাম না প্রকাশ করার শর্তে বিস্তারিত ঘটনাটি প্রকাশ করেছে । তারা বলছে, বিষয়টি স্পর্শকাতর এবং মিডিয়ার কাছে কথা বলার অনুমতি তাদের নেই।

এ বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নি।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com