শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে খাদিজাতুল কুবরা ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

আমার সুরমা ডটকম:

বিশ্বব্যাপি কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়া, বিশেষ করে দিরাই উপজেলার অসহায়, কর্মহীন হয়ে পড়া আলেমদের মধ্য নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসায় খাদিজাতুল কুবরা রা. এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ও মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর নোয়াপাড়া মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা তাহির আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল খয়ের, মাওলানা ফজলুল কাদির, মাওলানা আমিরুল হক, মাওলানা সিরাজুল হক, আমার সুরমা ডটকম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মিজানুল হক, মাওলানা আলীনূর রহমান, মোহা. হারুন মিয়া, সাহাজ আলী, কাসেম মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় একশত উলামায়ে কেরামদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com