শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

আফগানিস্তান একটি ‘স্বাধীন ও সার্বভৌম’ জাতি: তালেবান

আমার সুরমা ডটকম ডেস্ক:

তালেবান বলেছে, আফগানিস্তান একটি ‘স্বাধীন ও সার্বভৌম’ জাতি। প্রায় ২০ বছর পর দেশটি থেকে মার্কিন সেনা চলে যাওয়ার পর এমন মন্তব্য করলো তালেবান। মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়াকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেও বর্ণনা করেছে তারা। খবর আল জাজিরার।

মার্কিন সেনাবাহিনীর শেষ সৈন্য দেশ ছাড়ার পর মঙ্গলবারই কাবুল বিমানবন্দরের দায়িত্ব বুঝে নেয় তালেবান যোদ্ধারা। এরপর রাতের কাবুলের আকাশে বন্দুক থেকে ছোঁড়া গুলি এবং আতশবাজির আলো দেখা যায়। মঙ্গলবার কাবুল বিমানবন্দর থেকে সংবাদ সম্মেলনও করে তালেবান।

ওই সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের কোনও সন্দেহ নেই যে ইসলামি আমিরাত আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম জাতি। তিনি বলেন, আমেরিকা পরাজিত হয়েছে। আর দেশের জনগণের পক্ষে বলতে চাই, আমরা পুরো বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক চাই।

এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আফগানরা ‘আমাদের মুক্তি, স্বাধীনতা এবং ইসলামি মূল্যবোধ রক্ষা’ করবে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, আমি এখানে আফগানিস্তান থেকে প্রত্যাহার এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করতে এসেছি।

তিনি বলেন, আমরা যাদের আনতে চেয়েছিলাম তাদের সবাইকে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমি মনে করি, যদি আমরা আরও ১০ দিন থাকতাম তাহলেও আমরা যাদের নিয়ে আসতে চাইছিলাম তাদের সবাইকে বের করে আনতে পারতাম না। এবং সেখানে থাকা মানুষরা তখনও হতাশ হতো। এটি একটি কঠিন পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com