শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। বৃহস্পতিবার ভোরে আঘাত হানা ৫.৯ মাত্রার এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হারনাই জেলার ডেপুটি কমিশনার সুহাইল আনোয়ার হাশমি হতাহতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডন। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, কোয়েটায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে কিছু স্থাপনা ভেঙে পড়লে লোকজন হতাহতের ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়। এটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত। রয়টার্স বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসের আহমেদ নাসির বলেছেন, ভূমিকম্পে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের কেন্দ্রের ১৫ কিলোমিটারের মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com