রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

হারাম শরীফ ও মসজিদে নববী পুরোদমে চালু হচ্ছে আজ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাস মহামারির বাধ্যবাধকতা শিথিল করছে সউদী আরব। আজ রবিবার (১৭ অক্টোবর) থেকে একইসাথে পুরোদমে চালু করা হচ্ছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী।
গত শুক্রবার সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়। এতে জানানো হয়, সউদী আরবে করোনা মহামারির হার লক্ষণীয়ভাবে কমে আসায় এবং দেশটির বাসিন্দাদের বিপুল মাত্রায় টিকা গ্রহণের কারণে রবিবার থেকে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় বিভিন্ন ব্যবস্থাপনা শিথিল করা হচ্ছে। খবর আরব নিউজের।
এর মধ্যে বাইরে উন্মুক্ত স্থানে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অফিস-আদালতে আবদ্ধ জায়গায় মাস্ক পরে থাকতে হবে।
একইসাথে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী পূর্ণ ধারণক্ষমতায় জেয়ারতকারী ও মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে প্রবেশে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
বিবৃতিতে জানানো হয়, আগের মতোই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেই পবিত্র দুই মসজিদে প্রবেশের অনুমতি নিতে হবে। বর্তমানে যারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকার দুই ডোজই নিয়েছেন, তাদেরকেই মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
এছাড়া নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ছাড়াই সকল রেস্টুরেন্ট, সিনেমা হলসহ বিভিন্ন সামাজিক সমাবেশের স্থান পুরোপুরি খুলে দেয়ার জন্য বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com