বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

সৌদিতে থাকছে না মাস্ক পরার বিধিনিষেধ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ব্যাপকভাবে শিথিল করা হয়েছে সৌদি আরবে করোনার বিধিনিষেধ। যা আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে কার্যকর করা হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। খবর আরব নিউজের।

তবে কিছু জায়গায় বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। সেখানে সব ভ্রমণকারী ও স্টাফদের মাস্ক পরতে হবে। এছাড়াও পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদ দুইটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ ব্যবহার করে আগেই বুকিং দিতে হবে।

সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁ, সিনেমাসহ সব জায়গাই চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলোও।

দেশটিতে ব্যাপক হারে টিকা কর্মসূচি চালানোর কারণে করোনা শনাক্তের হার এরই মধ্যে কমে এসেছে। করোনা মহামারি শুরুর পর কঠোর বিধিনিষেধ জারি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তবে শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ ১৮ মাস পর করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই কেবল এই সুবিধা পাবেন।

এসময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্তের হার পর্যবেক্ষণ করবে। বিধিনিষেধ শিথিলের করণে কোথাও যদি সংক্রমণ বাড়ার খবর পাওয়া যায় তাহলে আবার যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com