শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরকে একটি সেনা শিবিরে আটক করেছে বিদ্রোহী সৈন্যরা। রাজধানী ওয়াগাদৌগৌতে রোচের বাসভবনের আশপাশে রোববার রাতে ভারী গোলাগুলির পর প্রেসিডেন্টকে সৈন্যরা আটক করেছে বলে দু’টি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার দেশটির কয়েকটি সেনা শিবিরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটলেও সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে, তা অস্বীকার করেছে বুরকিনা ফাসোর সরকার।

রয়টার্স বলছে, সোমবার সকালের দিকে প্রেসিডেন্টের বাসভবনের কাছে প্রেসিডেন্টের বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। এর মধ্যে একটি গাড়িতে রক্তের দাগ ছিল। প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের বাসিন্দারা বলেছেন, তারা রাতভর ভারী গোলাগুলির শব্দ শুনেছেন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com