শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু

কানপুরে সহিংসতার জেরে বিজেপি নেতা গ্রেপ্তার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর টুইট করার প্রেক্ষাপটে সহিংসতার চারদিন পর স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, বিজেপি যুব শাখার নেতা হর্ষিত শ্রীবাস্তব তার আপত্তিকর পোস্টের মাধ্যমে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। বুধবার এনডিটিভি এ খবর জানায়।

কানপুরের পুলিশ কমিশনার বিজয় মীনা বলেন, ‘কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিজেপির ওই নেতা যেসব টুইট করেছিলেন, পরে সেগুলো ডিলিট করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের পর কানপুরের কিছু অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে। জ্ঞানভাপি মসজিদ ইস্যু নিয়ে টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবীকে অবমাননা করে বিজেপি নেতা নুপূর শর্মার মন্তব্যের জেরে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে কানপুর শহরের অনেক মার্কেট ও দোকানপাঠ বন্ধ হয়ে যায়।

রোববার বিজেপি নুপূর শর্মাকে দল থেকে বরখাস্ত করে। সেইসঙ্গে মহানবীকে অবমাননার জেরে বিজেপির দিল্লি ইউনিটের মিডিয়া প্রধান নভীন জিন্দালকেও বহিষ্কার করা হয়। বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে আন্তর্জাতিক পর্যায় থেকেও। বিশ্বের অন্তত ১৬টি মুসলিম দেশ এসব মন্তব্যের নিন্দা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com