শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল ৫ প্রার্থীর

জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল ৫ প্রার্থীর

amarsurma.com
জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল ৫ প্রার্থীর

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালী, স্বতন্ত্র প্রার্থী হারুন রশীদ ও স্বতন্ত্র প্রার্থী তালহা আলম। প্রসঙ্গত গত বছরের ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মারা গেলে চেয়ারম্যান পদের শুন্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান,ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com