শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
দিরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

দিরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

amarsurma.com
দিরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও দিরাই থানার ওসি তদন্ত রতন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. অভিরাম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, আলী আহমদ, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা বিশ্বজিৎ চৌধুরী, জিতু মিয়া। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক ও যানজট নিরসনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে উপজেলার একাধিক কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com