বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে শীতকালীন সবজির বাম্পার ফলন

amarsurma.com
দিরাইয়ে শীতকালীন সবজির বাম্পার ফলন

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
এক সময়ের পতিত ও পরিত্যক্ত জমি এখন ভরে গেছে সবজিতে। যেদিকে চোখ যায়, শুধুই সবজি আর সবজি। হেমন্তে এমন চোখ জুড়ানো দৃশ্য এখন দেখা যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রতিটি গ্রামেই। বিদেশ ফেরত, বেকার, বাণিজ্যিক ও অবসরে থাকা অনেকেই এখন খুব সহজে সবজি চাষ করে নিজেরা যেমন বিষমুক্ত খাচ্ছেন, পাশাপাশি স্থানীয় বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করে বাড়তি আয়েরও সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে স্থানীয় কৃষি অফিস সাধ্যানুযায়ি সহযোগিতা করছে বলেও জানা গেছে।
দিরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর হেমন্তে জেলার দিরাই উপজেলায় রবিশস্যের আবাদ বেড়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পতিত ও পরিত্যক্ত জমিতে মোট ৩৬৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে মুলা ৬৭ হেক্টর, সিম ৪২ হেক্টর, টমেটো ৪২ হেক্টর, ফুল কপি ২১ হেক্টর, বাধা কপি ২১ হেক্টর, বেগুণ ২০ হেক্টর, সরিষা ২৮৫ হেক্টর, ক্ষিরা ১০ হেক্টর। তাছাড়া আলু আবাদ করা হয়েছে ৭০ হেক্টর। এদিকে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সবজিতে ২৫০টি, সরিষাতে ২০টি প্রদর্শনী প্লট দেয়া হয়েছে।
দিরাই উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী জানান, এ বছর সাম্প্রতিককালের শীতে সবজিতে তেমন কোন ক্ষতি হয়নি। শুধুমাত্র টমেপোতে পরাগায়ন হতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, দিরাইয়ে অনবাদী জমিতে সবজি চাষে ব্যাপক সফলতা পাওয়া গেছে। এ বছর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্টের আওতায় এ সকল অনবাদী জমিতে সবজি চাষ করা হয়। দিরাইয়ে আরও ৫ হেক্টর অনবাদী জমি রয়েছে, যাতে সবজি চাষের আওতায় নিয়ে আসলে এলাকার সাধারণ মানুষের উপকার হবে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com