বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
এবার রাজশাহীতে মসজিদে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১ আহত ১০

এবার রাজশাহীতে মসজিদে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১ আহত ১০

rajshahi-1আমার সুরমা ডটকম : বগুড়া ও চট্টগ্রামের পর এবার রাজশাহীতে মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ময়েজ উদ্দিন ও সায়েব আলীসহ অন্তত ১০ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার পর পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। ওই মসজিদে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন বলে জানা গেছে। শুক্রবার জুমার নামাজের পর জেলার বাগমারার মচমইল গ্রামের আহমাদিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মুসল্লিরা জানান, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে দুপুর দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। প্রথম রাকাতের নামাজ শেষ হওয়ার পরই এক যুবক তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ওই যুবকেরই মৃত্যু হয়। এ সময় বোমার আঘাতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।
অজ্ঞাত ওই যুবকের লাশ এখন ঘটনাস্থলে রয়েছে। আহত মুসল্লিদের উদ্ধার করে রাজশাহী, বাগমারা ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা বিস্ফোরণ ঘটানো ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তিনি বলেন, এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশের স্বতন্ত্র বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবি আই) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে বগুড়ায় সিয়া মসজিদ ও চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com