শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
নিজামীর দাফন সম্পন্ন

নিজামীর দাফন সম্পন্ন

download copyআমার সুরমা ডটকম জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৭টা ২০মিনিটের দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭টার সময় তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান মাওলানা নিজামীর মেজো ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাতে তার লাশ নিয়ে দুটি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়ি সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি পৌঁছায়।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের কিছুক্ষণ পরই লাশবাহী গাড়ি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মনমথপুর গ্রামের উদ্দেশে রওনা হয়। আগে-পিছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ প্রহরায় লাশ ঢাকার শাহাবাগ, মহাখালী, উত্তরা, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের ওপর দিয়ে সাঁথিয়ায় নেওয়া হয়। লাশ ঢাকা থেকে বাড়ি পর্যন্ত নেওয়া নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য ঢাকা থেকে সাঁথিয়া পর্যন্ত মহাসড়কের প্রতি আধা কিলোমিটার পর পর সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম, পাবনা শহর জামায়াতের আমির, পাবনা জেলা আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি শোয়েব শাহরিয়ার, শিবিরের পাবনা শহর সভাপতি মনজুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com