শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
করিমপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন

করিমপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন

আমার সুরমা ডটকমস্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষ্যে ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রব রিপন, ৪নং ওয়ার্ড মোঃ এওয়ার হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার সুকেশ বর্মণ, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ সরাফত আলী, ১নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ রিমা চৌধুরী, ২নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ সেলু বেগম, ৩নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মালতী রাণী দাস, সাবেক মেম্বার আবুতাহের মিয়া, ব্র্যাকের মোঃ রফিকুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সজল দাস তালুকদার প্রমুখ। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারকে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও প্রত্যেক মেম্বারকে একটি কমিটির সভাপতি করে ১৩টি গঠন করা হয় এবং প্রত্যেক কমিটিতে ৭ জন সদস্য নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com