শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সমাপনী পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক

সমাপনী পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক

log-fআমার সুরমা ডটকমপ্রশ্ন ফাঁস রোধে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নকল বন্ধ ও প্রশ্নপত্র ফাঁস রোধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, প্রাথমিক ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কর্মরত সার্ভার প্রোভাইডারকে সতর্ক থাকতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম বলেন, এটি অনেক বড় একটি সিদ্ধান্ত। তবে এ ব্যাপারে এখনো কোনো চিঠি আমার হাতে আসেনি। মন্ত্রণালয় সূত্র আরো জানা গেছে, কোচিং সেন্টারগুলো কঠোর নজরদারিতে রাখা হবে। এছাড়া ফটোকপির দোকানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে পুলিশের ডিআইজি ও এসবিকে চিঠি দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com