শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সোনার হরফে কোরআন লিখে আলোচনায় নারী শিল্পী

সোনার হরফে কোরআন লিখে আলোচনায় নারী শিল্পী

q1আমার সুরমা ডটকম ডেক্সপৃথিবীর সবচেয়ে পুরাতন কোরআন নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার উপর। ২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গুদামে। ‘প্রথম কোরান’-এর খোঁজ মেলায় হইচই পড়ে গিয়েছিল সে সময়। এবার আরও একবার খবরের শিরোনামে পবিত্র কোরআন শরীফ। কোরআনকে ‘নতুন’ ভাবে লিখে ইতিহাস গড়ে ফেললেন আজারবাইজানের নারী শিল্পী তুনজালে মেমেদজাদে। ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের উপর সোনা এবং রুপা দিয়ে কোরআন লিখেছেন তিনি। সময় লেগেছে প্রায় ৩ বছর। সিল্কের উপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের হরফ লেখা হয়েছে সোনা এবং রুপা দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে উৎকর্ষ ইসলামীয় শিল্পকলা। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ারস, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে কোরআনের প্রথম সংস্করণ। মেমেদজাদে জানান, সিল্ক দিয়ে তৈরি কোরআন কোনও ধর্মীয় আঘাত আনেনি। কোরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।

q-7

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com