শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
দিরাইয়ে ৭ বছরের ভাগ্নিকে যৌন নির্যাতনকারী মামা গ্রেফতার

দিরাইয়ে ৭ বছরের ভাগ্নিকে যৌন নির্যাতনকারী মামা গ্রেফতার

আমার সুরমা ডটকমমামা কর্তৃক ৭ বছরের ভাগ্নিকে যৌন নির্যাতনকারী মামাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে দিরাই থানা পুলিশ। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দিরাইয়ে। দিরাই থানা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নির্যাতিতার মামা বাদী হয়ে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে লম্পট সিরাজ মিয়া (৫৫) ও তার ভাবী সৈয়দা বেগমকে (৩৫) আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা নং-২২, তারিখ ২৯-১২-১৬ ইং।
মামলার এজহার সুত্রে জানা যায়, নির্যাতিতা শিশু কন্যাটি কলিয়ারকাপন মামার বাড়িতে থেকে কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। গত ২০ ডিসেম্বর দুপুরে পার্শ্ববর্তী বাড়ির লম্পট সিরাজ মিয়া (মায়ের চাচাতো ভাই) মোবাইলে ছায়াছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ৭ বছরের ভাগ্নির ওপর যৌন নির্যাতন চালায়। নির্যাতনের ফলে মেয়েটির জ্বালাযন্ত্রনা শুরু হলে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাসেবা নিয়ে ২৯ ডিসেম্বর নির্যাতিতা মেয়েটিসহ দিরাই থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করে। ঐদিনই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে কলিয়ারকাপন থেকে লম্পট সিরাজ মিয়াকে গ্রেফতার করে গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল বলেন, অভিযোগ দাখিলের সাথে সাথেই আসামিকে গ্রেফতার করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com